সংগৃহীত
আন্তর্জাতিক

চলতি সপ্তাহে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, আশা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি করা হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঠিক কোন শর্ত মেনে এ চুক্তি হতে পারে তা জানাননি মার্কিন প্রেসিডেন্ট। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সময় রবিবার (২০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক উভয়পক্ষ। দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে— আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে! যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রাশিয়া ও ইউক্রেন, দুই দেশের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনায় রয়েছে ওয়াশিংটন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল। তারপর থেকে যুদ্ধ চলছে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানোর পর থেকে যুদ্ধ চলছেই। এতে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং এখন পর্যন্ত কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী উপকমিটিতে চট্টগ্রামের এড. পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি'...

ইজারা নেই, তবু চলছে ড্রেজারের গর্জন: কুষ্টিয়া গড়াই নদীর আর্তনাদ কে শুনবে, কুমারখালীতে প্রশাসন নির্বাক

নদীর বুক ফুঁড়ে যখন সকালের রোদ চিকচিক করে ওঠে, দূর থেকে মনে হয় যেন গড়াই নদী আল...

বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ইস্ট টাউন আবাসিক এলাকার পাশের লাউস...

ভোটের রাজনীতিতে ধর্ম টেনে আনা ইসলামের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন আহমদ

ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করা ইসলাম ও গণতন্ত্র—দুয়ের সঙ্গেই প্রতার...

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠি...

"সুষ্ঠু নির্বাচনের জন্য চাই উৎসবমুখর নির্বাচনী পরিবেশ"

দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু...

ডাকাতির আগেই পুলিশের জালে ৭ ডাকাত

চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন কুখ্যাত ডাকাতকে গ্...

জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা  বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছে...

ভোটের রাজনীতিতে ধর্ম টেনে আনা ইসলামের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন আহমদ

ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করা ইসলাম ও গণতন্ত্র—দুয়ের সঙ্গেই প্রতার...

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আইনজীবী উপকমিটিতে চট্টগ্রামের এড. পারভেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার কমিটি'...

লাইফস্টাইল
বিনোদন
খেলা