ছবি: সংগৃহীত
সারাদেশ
চট্টগ্রাম বন্দর

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

চট্টগ্রাম প্রতিনিধি

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর করা হয়।

নতুন এই ট্যারিফ কার্যকর করায় এখন ৪০ শতাংশ বাড়তি ট্যারিফ দিতে হবে ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরে মোট ৫২টি খাতে ট্যারিফ আদায় করা হয়। ১৯৮৬ সালে সর্বশেষ চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বাড়ানো হয়েছিল। এ হিসেবে প্রায় ৩৯ বছর পর নতুন করে ট্যারিফ বাড়ালো অন্তর্বর্তী সরকার।

প্রসঙ্গত, চলতি মাসে ১৯টি বেসরকারি আইসিডিও গড়ে ৫০ শতাংশ চার্জ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত জুনে গড়ে ৪০ শতাংশ হারে বর্ধিত ট্যারিফ প্রস্তাব প্রস্তাব পাঠায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তারা এটাতে একাত্মতা প্রকাশ করে প্রস্তাব ফরোয়ার্ড করে অর্থ মন্ত্রণালয়ে। সেখানে এটা পাস হওয়ার পর এখন জারি করা হলো প্রজ্ঞাপন। এর মধ্যে বন্দর ব্যবহারকারীদের সাথে হয়েছে একাধিক বৈঠকও।

গত ২ জুন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে ট্যারিফ বিষয়ে এক মতবিনিময় সভা হয়। সেখানে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা তাদের আপত্তির বিষয় তুলে ধরে। এর পর বৈঠক হয় বন্দর ভবনে। সেখানেও তারা আপত্তি তুলে ধরেন। কিন্তু তাদের সেই আপত্তি আমলে নেয়নি মন্ত্রণালয়। তাই বন্দরের প্রস্তাবনা অনুসারেই ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুসারে, প্রতিটি ২০ ফুট এককের কন্টেইনার হ্যান্ডেলিং চার্জ ১৫ ডলার থেকে বাড়িয়ে ২৩ দশমিক ১৫ ডলার এবং ৪০ ফুট কন্টেইনারের ক্ষেত্রে ২২ দশমিক ৫০ ডলার থেকে ৩৪ দশমিক ৮৩ ডলার করা হয়েছে। জাহাজ পাইলটিং চার্জ ৩৫৭ ডলার থেকে ৭০০ ডলারে উন্নীত করা হয়েছে। বন্দরের প্রস্তাবিত ৫৬টি সেবার মধ্যে ১৮টি খাতে ৬০ শতাংশের বেশি, ১৭টি খাতে ২০ থেকে ৫৯ শতাংশ এবং ১৯টি খাতে ২০ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ১৯৮৬ সালের পর কয়েক দফা উদ্যোগ নেওয়ার পরও সব ট্যারিফ বাড়ানো যায়নি। বার বার সময় চেয়েছে ব্যবসায়ীরা। তাই এবার নতুন প্রস্তাব গেছে। সেটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। সোমবারই নতুন ট্যারিফ কার্যকর করেছি আমরা।

জানতে চাইলে সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, হঠাৎ করে এত ট্যারিফ বাড়ানো জুলুম ছাড়া আর কিছু নয়। আসলে ব্যবসায়ীদের মতামত কখনোই আমলে নেয়নি মন্ত্রণালয় কিংবা বন্দর। এখন পণ্য পরিবহন ব্যয় এক লাফে অনেক বেড়ে যাবে। প্রকারান্তরে এই বর্ধিত খরচ যাবে দেশের ১৭ কোটি মানুষের কাঁধে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

মাদক দমনে সরকারের নতুন কৌশল

দেশে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে সুরক্ষিত...

নিখোঁজ কাস্টমসকর্মী, পুকুরে মিলল খণ্ডিত লাশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ৯ দিন পর কাস্টমসের নিরাপত্তা শাখায়...

আর্মি ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জে...

আইওএমের সহায়তায় নিয়মিত অভিবাসন সম্প্রসারণে বাংলাদেশের আহ্বান

নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ...

রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা