ছবি: সংগৃহীত
সারাদেশ

‘শুধু আ.লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার’

চট্টগ্রাম প্রতিনিধি

শুধু আওয়ামী লীগ বললে ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের খাছ মোহাম্মদ তালুকদার বাড়িতে স্থানীয়দের উদ্যোগে ‘জনগণের দাবি, প্রত্যাশা ও দুর্ভোগের কথা শুনতে' আয়োজিত উঠান বৈঠকে তিনি এ দাবি করেন।

সরওয়ার আলমগীর বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন করে ভারতে পালিয়েছে। শুধু আওয়ামী লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাই বিএনপির নাম ভাঙিয়ে কোনো অন্যায়-অবিচার করা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজের স্থান শহীদ জিয়ার দলে নেই।

তিনি আরও বলেন, গ্রামের চায়ের দোকান থেকে কৃষিমাঠে—সর্বত্রে রাজনীতি চর্চা হয়। মানুষ এখন সচেতন, তাই মানুষের কথা শুনতে উঠানে আসছি।

স্থানীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সমাজ প্রতিনিধি বশির উদ্দিন। বিএনপি নেতা শহিদুল ইসলাম ও হাসান কবিরের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য ও নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দীন চৌধুরী। উদ্বোধক ছিলেন ফরিদুল আলম কোম্পানি৷ বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল ইসলাম, আবু আজম তালুকদার, এস এম আবু মনছুর, খালেদ মাহমুদ বাবুল, জালাল উদ্দীন চৌধুরী ও আলাউদ্দিন চৌধুরী।

এ ছাড়া বক্তব্য দেন মহিন উদ্দিন মেসি, জিয়াউদ্দিন বাদশা, মোহাম্মদ ওসমান, হাজী ফরিদ আহমদ, সেলিম উদ্দিন ও সাদ্দাম তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোলামান সওদাগর, ইলিয়াছ জসিম, হাসান কবির বাবর, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, মো. এনাম, কামরুল হাসান অপু, মো. আকরাম, আরমান উদ্দিন, আরফাত তুষার ও মো. শাকিল।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা