ছবি: সংগৃহীত
সারাদেশ

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগুনের ঘটনার আলোচনা- সমা‌লোচনার ম‌ধ্যেই থানার ওসির পর এবার উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. না‌হিদুর রহমানকে বদলি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়‌টি বদ‌লির নি‌শ্চিত ক‌রেছেন।

এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণাল‌য় প্রেষণ-১ শাখার যুগ্ম-স‌চিব আবুল হায়াত মো. র‌ফিক সই করা এক প্রজ্ঞাপ‌নে এই বদ‌লির আদেশ দেওয়া হ‌য়ে‌ছে। তা‌কে বা‌ণিজ‌্য মন্ত্রণাল‌য়ের রপ্তা‌নি উন্নয়ন ব‌্যু‌রোর উপ-প‌রিচালক প‌দে পদায়ন করা হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তাকে (সিনিয়র সহকারী সচিব) বদলিপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানকে (১৮১৭৮) প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ২১ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন।

এ বিষয়ে ইউএনও নাহিদুর রহমান বলেন, এটি সরকারি চাকরির নিয়মিত বদলির অংশমাত্র। এর সঙ্গে অন্য কোনো বিষয় সম্পৃক্ত নয়। আমাকে যেখানে বদলি করা হয়েছে সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।

এদি‌কে গোয়াল‌ন্দের ইউএনও মো. না‌হিদুর রহমান‌কে বদ‌লি করা হ‌লেও এখনও নতুন ক‌রে কাউকে দ্বা‌য়িত্ব দেওয়া হয় নাই। ২০২৪ সা‌লের ২৪ ডি‌সেম্বর মো. না‌হিদুর রহমান‌ ইউএনও হিসা‌বে গোয়ালন্দ উপ‌জেলায় যোগদান ক‌রেন ।

এর আগে শুক্রবার এক অফিস আদে‌শে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রা‌কিবুল ইসলাম‌কে রাজবাড়ী পু‌লিশ সুপা‌র (এস‌পি) কার্যাল‌য়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদ‌লি করা হয়। একই সঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

গত ৫ সে‌প্টেম্বর নুরাল পাগ‌লার বাড়ি ও দরবা‌রে হামলা-ভাঙচুর, অগ্নিসং‌যোগ, লুটপাট এবং দরবা‌রের একজন ভক্ত নিহতসহ নুরাল পাগ‌লের মরদেগ করব থে‌কে তুলে পোড়ানোর ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। দুটি মামলায় প্রায় ৭ হাজার জনকে আসামি করা হয়েছে। আলোচিত এ ঘটনায় আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যসহ প্রশাস‌নের বিরু‌দ্ধে দ্বা‌য়িত্ব অব‌হেলার অভিযোগ ওঠে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা