ছবি: সংগৃহীত
জাতীয়

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা-ভাঙচুর, কয়েকজন আটক

আমার বাঙলা ডেস্ক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৪ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির দেড় শতাধিক অতিথি এতে অংশ নেন। নিরাপত্তার জন্য আগেই পুলিশের মোতায়েন ছিল।

তবে বিকেল ৫টার পর হামলাকারীরা কনস্যুলেটের সামনে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে, অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং অতিথিদের ধাওয়া দেয়। প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি ডিম নিক্ষেপ করে। ভবনের পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে সেটি ফেটে যায়।

পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে নিউইয়র্ক পুলিশ।

কনস্যুলেট জানায়, পুরো সময় পুলিশ সতর্ক ছিল এবং প্রধান অতিথি নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে।

এছাড়া, উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে হামলাকারীদের কোনো সরাসরি যোগাযোগ হয়নি বলে কনস্যুলেট জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপতথ্য ও প্রোপাগান্ডাকে বিভ্রান্তিকর বলেও উল্লেখ করা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

বন্যাবিধ্বস্ত নেপালে যুক্তরাষ্ট্রের ৫ লাখ ডলার সহায়তা

ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে...

ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভোটেকোশি নদীতে আক...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা