ছবি: প্রতিনিধি
অপরাধ

রাউজানে প্রকাশ্যে গুলি করে বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় স্ত্রীর মামলা

রাউজান প্রতিনিধি


চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলিতে মো. মুজিবুর রহমান (৫০) কে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। তিনি জানান, গত রাতে নিহতের স্ত্রী শাহানাজ বেগম বেগম বাদি হয়ে ৩জনকে এজাহার নামীয় এবং আরও ৩-৪জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। শীগগরই আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান উপাজেলা পূর্বগুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অলিমিয়া হাট বাজারে মফিজ সওদাগরের ফলের দোকানের ভেতরে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী মুজিবের শরীরের দুটি গুলি এবং সড়কের উপর মাথায় আরও একটি গুলি করে হত্যা করা হয়। জানা যায়, স্থানীয় যুবক-যুবতীর প্রেম ঘটিত সালিশি বৈঠকের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মুজিব ওই ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপি কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে দাবি করেছে তার পরিবার। নিহতের স্ত্রী ও মামলা বাদি শাহানাজ বেগম বলেন, ‘আমার স্বামী এক সময় প্রবাসে ছিলেন। গত ২০ বছর আগে দেশে ফিরে বিএনপির সক্রীয় রাজনীতি করতেন। এ কারণে তাকে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত কয়েকজনকে শনাক্ত করার পর আমি তাদের নাম উল্লেখ করে এজাহার দিয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ রাউজান থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, একটি সালিশি বৈঠকের দেন দরবার নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ঘটনাটি সংঘঠিত হয়। তবে এজাহারে পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যেহেতু এজাহার নামীয় আসামী আছে সেহেতু দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

কক্সবাজারে র্যাবের অভিযানে ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেটসহ বেলাল উদ্...

পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। দুর্...

মেসির চার গোল, খরা কাটাল মায়ামি

টানা পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে যেন পথ হারিয়ে ফেলেছিল ইন্টার মায়ামি। অবশে...

জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের

জুলাই গণ-অভ্যুত্থানের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি ক...

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা