ছবি: প্রতিনিধি
সারাদেশ
সংকটাপন্ন অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ

চকরিয়ায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় অপহরণের শিকার ব্যবসায়ী ও বিএনপি কর্মী ফরিদুল আলমকে কয়েক ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
গতকাল (২৫ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়ক এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য অপহরণের আশঙ্কা করে রাতেই চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিষয়টি জানার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দ্রুত প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁর নির্দেশনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করে।
অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদুল আলমকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারকালে তাঁর শারীরিক অবস্থা গুরুতর ছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী...

গরমে পান্তা ভাত খাওয়ার উপকারিতা

বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখে...

বিমানের কুয়েত স্টেশনে অভিনব উপায়ে চলছে লুটপাট

অতিরিক্ত ব্যাগেজের আড়ালে রাজস্ব লুটের মহোৎসব চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।...

উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

র্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা