সারাদেশ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

আবিদ হাসান সাইমুম,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে।রবিবার (১২ জুলাই) দুপুরে জোয়ারের পানির সঙ্গে সৈকতের জাতীয় উদ্যানসংলগ্ন এলাকায় প্রায় ৮ ফুট দীর্ঘ ডলফিনটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ডলফিনের মরদেহটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।


স্থানীয়দের ধারণা, ডলফিনটি বেশ কয়েকদিন আগেই মারা গেছে। দীর্ঘ সময় সাগরের পানিতে ভেসে থাকায় এর শরীরে পচন ধরতে শুরু করেছিল।
স্থানীয় পরিবেশ ও পর্যটনকর্মী কে. এম. বাচ্চু জানান, অতীতের তুলনায় ডলফিন মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও এখনও মাঝেমধ্যেই মৃত ডলফিন ভেসে আসছে। এই মৃত্যুর রহস্য উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ‘ডলফিনটির শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌযানের ধাক্কা, মাছ ধরার জালে আটকা পড়া অথবা কোনো মৎস্য আহরণ সরঞ্জামের সঙ্গে সংঘর্ষের কারণে প্রাণীটির মৃত্যু হতে পারে। এছাড়া নদী ও মোহনায় শিল্পবর্জ্য, প্লাস্টিক ও তেল দূষণ ডলফিনের জন্য বড় হুমকি। তাই ডলফিনের অভয়ারণ্য এলাকায় জালের ব্যবহার নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিরন বলেন,উপকূলীয় অঞ্চলে ডলফিন সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ চললেও ডলফিন মৃত্যুর পুনরাবৃত্তি রোধ করা যাচ্ছে না। এর প্রকৃত কারণ নির্ণয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে যথাযথ নিয়ম মেনে সৈকত এলাকাতেই সেটি মাটিচাপা দেওয়া হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা