ছবি: সংগৃহীত
সারাদেশ

মাটি কাটার অভিযোগে বন্দরের দাসেরগাঁওয়ে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দাসেরগাঁও এলাকায় কৃষিজমি, সরকারি খাসজমি ও অন্যের জমি থেকে জোরপূর্বক বেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে পরিবেশ ও আবাদি জমির ক্ষতি হচ্ছিল। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি।

সংবাদ প্রকাশের পর সোমবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালায়। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। তবে সেদিন ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সরকার পুনরায় অভিযান পরিচালনার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে আবারও অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

২৩ বছর পর ফিরে এসে নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’

২০০২ সালের আলোচিত হরর সিনেমা ‘রাজ’-এ অভিনয় করে বলিউডে সম্ভাবনাময়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা