সংগৃহীত
বাণিজ্য

ঈদের জমজমাট বিক্রি নিউমার্কেটে

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা। ক্রেতাদের উপচেপড়া ভিড়ই বলে দিচ্ছে, এবার ভালো বিক্রি হচ্ছে। তবে এবার ঈদে হালকা-পাতলা পোশাক অর্থাৎ গরমে আরামদায়ক পোশাকে বেশি খুঁজছেন ক্রেতারা।

শুক্রবার (২১ মার্চ) সরেজমিনে নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, এবার ক্রেতা সমাগম বেশি থাকায় আশানুরূপ বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ক্রেতা সামাগম বেশি। তাছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এমনিতেই মার্কেটে ক্রেতা বেশি আসে।

আর বিক্রেতাদের কেউ কেউ পোশাকের বাড়তি দামের অভিযোগ করেছেন। তারা বলছেন, নিউমার্কেটে একসঙ্গে সব ধরনের পণ্য পাওয়ায় তারা এখানে আসেন। তবে বিক্রেতারা বাড়তি দাম চান। এজন্য দামাদামি করে কাপড় কিনতে হয়।

রাজধানীর শ্যামলী থেকে কেনাকাটা করতে আসা নওরিন আফরোজ বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবো। পরিবারের সবার জন্য কমবেশি কেনাকাটা করে নিয়ে যাবো। কিছু কিনেছি আরও কেনাকাটা বাকি আছে।

সাভারের হেমায়েতপুর থেকে আসা আসমা বেগম বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। দোকানদাররা দাম চায় বেশি। দামাদামি করে কাপড় কিনতে হয়। আবার অনেক দোকানেই একদর। সেসব দোকান থেকে কাপড় কিনতে সুবিধা৷

সরেজমিনে নিউমার্কেট ঘুরে দেখা গেছে, শাড়ি, থ্রি-পিস, জামা, প্যান্ট, শার্টের চাহিদা বেশি। তবে কাপড় কেনার ক্ষেত্রে হালকা ও পাতলা বা যেগুলো গরমে আরামদায়ক সেসব পোশাকের দিকে ক্রেতাদের ঝোঁক দেখা গেছে। ৫০০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরন আর ডিজাইনের পোশাক। তবে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কাপড়ের চাহিদা বেশি দেখা গেছে।

নিউমার্কেটের ব্যবসায়ী আহমেদ আকবর বলেন, এবার বিক্রি ভালো হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি অনেকটা বেড়েছে। ঈদের আগের দিন পর্যন্ত জমজমাট থাকবে।

আরেক ব্যবসায়ী আমিনুল হাকিম বলেন, বিক্রি ভালো হচ্ছে। দাম কমই রাখছি, কারণ আমাদের বিক্রি বেশি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা