সংগৃহীত ছবি
জাতীয়

আশুলিয়ায় আজও বন্ধ ২২ কারখানা

নিজস্ব প্রতিবেদক : শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চললেও এখনো বন্ধ রয়েছে ২২টি কারখানা। এদের মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৬টি ও বাকি ৬টি কারখানায় সাধারণ ছুটি চলছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।

দেখা গেছে, সকাল ৮টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। এখনও পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভসহ শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

তবে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলটিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অব্যাহত আছে শিল্পাঞ্চলে সেনা টহল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, অন্যান্য দিনের চেয়ে আজ শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে। খোলা কারখানায় উৎপাদন চলছে। তবে এখনো বন্ধ রয়েছে ২২টি পোশাক কারখানা। আশা করা যাচ্ছে শনিবার সব বন্ধ কারখানা খুলে দেবে কারখানা কর্তৃপক্ষ।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা