সংগৃহীত
বিনোদন

আজ মেহজাবীনের বিয়ে 

বিনোদন প্রতিবেদক

ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ সারলেন মেহজাবীন চৌধুরী। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। পরে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেহেদি অনুষ্ঠান। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়।

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন—সাত বছর ধরে বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গটি এড়িয়ে যেতেন তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। রবিবার সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনে দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আয়োজনে গেছেন, তাদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক এবং দুজনের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনেপক্ষ। নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

আমন্ত্রিত অতিথিরা জানালেন, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে আক্দ, গায়েহলুদ এবং বিয়ের অনুষ্ঠানের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন। এর আগে কারো ছবি পোস্ট করার অনুমতি নেই। জানা গেছে, গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে ২৫০ অতিথি আমন্ত্রিত ছিলেন। এদিন মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা, জানাল ইসি

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা