সংগৃহীত
বিনোদন

বিয়ে করেছেন নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক

বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নার্গিস ফাখরি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকার ব্যবসায়ী টনি বেগকে।

নার্গিস আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত না করলেও, উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

BollyBlindsNGossip-এর পক্ষ থেকে রেডিটে নার্গিস ও টনির বিয়ের উদযাপনের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে একটি মাল্টি-টায়ার্ড ওয়েডিং কেকের ছবি আছে। কেকটি দম্পতির আদ্যক্ষরের পাশাপাশি ‘Happy Marriage’ শব্দটি দিয়ে সুন্দরভাবে সজ্জিত। আরেকটি ছবিতে ‘NF’ এবং ‘TB’ নামের আদ্যক্ষর লেখা একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, গত সপ্তাহের শেষে বিবাহটি অনুষ্ঠিত হয়েছিল এবং নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে তাদের মধুচন্দ্রিমার আনন্দ উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে এই অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান হয়।

নার্গিস ও টনি দুজনেই নিশ্চিত করেছেন, কেউ বিয়ের ছবি তোলেননি। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠান ছিল সেটি।

নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইজারল্যান্ড ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন। একইসঙ্গে, তিনি টনির পোস্ট করা স্টোরিগুলিও পুনরায় শেয়ার করে নিয়েছেন, যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসঙ্গে রয়েছেন এবং মনোরম সুইজারল্যান্ডে একান্তে সময় কাটাচ্ছেন।

নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়, যখন তিনি তার স্বামী টনির সঙ্গে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন।

প্রসঙ্গত, নার্গিস বিদেশ থেকে উড়ে এসেছিলেন বলিউডে সিনেমা করার জন্য। দুএকটি সিনেমাও করলেন। তবে সিনেমা হিট না হলেও, প্রেমের গুঞ্জনে ঝটপট নাম লিখিয়েছিলেন।

তেত্রিশ বছর বয়সি অভিনেত্রী নার্গিস ফাখরি ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। শুরুতে সহঅভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়।

২০২৩ সালে নার্গিস তার প্রেমের খবর জানিয়েছিলেন। যদিও কার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন সে ব্যাপারে কিছু খোলসা করেননি। তবে নার্গিসের সঙ্গে টনি বেগকে বেশ কয়েকবার দেখা গেছে। যিনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে। পেশায় একজন ব্যবসায়ী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা