সংগৃহীত
লাইফস্টাইল

অফিসে দ্বিমুখী সহকর্মীদের চিনে নিন

লাইফস্টাইল ডেস্ক: অফিসে শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি থাকেন দ্বিমুখী বা বিপজ্জনক সহকর্মীরাও। চিনতে ভুল করলে তার মাশুলও গুনতে হয় কড়ায়গণ্ডায়।

সব অফিসেই নানা ধরনের মানুষ আছেন। তাদের স্বভাব, আচরণ ও মনোভাব হয় বৈচিত্র্যময়। কেউ হয়তো আপনাকে কাজে সাহায্য করে, গাইড করে। আবার এমন সহকর্মীও থাকতে পারে, যে আপনার বন্ধু হওয়ার ভান করে। তবে সুযোগ পেলেই আপনাকে নিচে নামানোর চেষ্টা করে।

জেনে নিন বিপজ্জনক সহকর্মী চেনার উপায়-

(১) আচরণ খেয়াল করুন:

দ্বিমুখী স্বভাবের সহকর্মীর চিহ্ন হলো তার অসামঞ্জস্যপূর্ণ আচরণ। দেখা গেল সে অন্যদের সাথে খুব হইহই করছে, কিন্তু আপনার সামনে এলে আচরণ বদলে যাচ্ছে। এ ধরনের মানুষ অন্যদের সাথে কীভাবে কথা বলে, সেদিকে খেয়াল করুন। যে অফিসের কর্তাদের সাথে খুব গদগদ হয়ে কথা বলে কিন্তু অধীনস্তদের সাথে খারাপ ব্যবহার করে, তার থেকে দুরত্ব বজায় রাখুন। একজন ভালো মানুষ ২ রকমের আচরণ করে না। তার আচরণ ও কথাবার্তা সব সময় সামঞ্জস্যপূর্ণ থাকে।

(২) নৈতিকতার দিকে মনোযোগ দিন:

দ্বিমুখী স্বভাবের সহকর্মীরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করতে দারুণ পটু। এমন স্বভাবের মানুষেরা সব কিছু এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলে, যেন তা তাদের স্বার্থ অনুযায়ী চলে। তাই তাদের নৈতিকতার দিকে খেয়াল রাখুন। যদি তারা নিজের স্বার্থের জন্য অনৈতিকভাবে অন্যের কষ্টের কারণ হয় বা অন্যের পরিশ্রম নিজের বলে চালিয়ে দেয়, তবে তাকে এড়িয়ে চলাই উত্তম।

(৩) সহজেই অন্যের ক্ষতি করে:

যারা অফিসে অপেশাদার আচরণ করে এবং সুযোগ পেলেই অন্যের ক্ষতি করে, তাদের দিকে নজর রাখুন। যদি কাউকে অসম্মান করার জন্য মিথ্যা তথ্য ছড়াতে দেখেন বা খারাপভাবে উপস্থাপন করতে দেখেন বা সে যে কাজ করেনি তার জন্য কৃতিত্ব নেয়, অন্য কারো ভালো কাজের প্রচেষ্টা বন্ধ করে দেয়, তবে তার থেকে দূরে থাকুন।

(৪) সবার সাথে কথা বলুন:

আপনি যদি কোনো প্রতিষ্ঠানে নতুন হন, তাহলে কে আপনার জন্য ভালো এবং কে নয় তা বুঝতে পারা আপনার পক্ষে কঠিন হতে পারে। এ সময় সবার সাথেই মিশুন এবং আপনি খুব নিখুঁতভাবে সবাইকে বোঝার চেষ্টা করুন। কারও সাথে ঝামেলায় যাবেন না। কিছুদিন পর এমনিতেই বুঝতে পারবেন কার স্বভাব কেমন।

(৫) নিজেকে বিশ্বাস করুন:

অফিসে নতুন হলে মানিয়ে নিতে সময় লাগে। কেউ যদি এমন থাকে যে সামনে আপনার সামনে ভালো ব্যবহার করে আর পেছনে সমালোচনা করে, তবে শুরুতেই তাকে চিনতে পারা কষ্টকর হবে। নিজের ওপর বিশ্বাস রাখুন।

আপনি যা করছেন, তাতে অন্যায়ের কিছু নেই। নিজের প্রতি এ বিশ্বাস থাকলেই হবে। নিজের নৈতিকতায় অটল থাকুন। জীবন থেকে নেতিবাচক সব কিছু দূরে রাখুন। এমনকী এ ধরনের সহকর্মীদেরও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা