সংগৃহিত
বিনোদন

এফডিসিতে কোরবানি দিবেন পরীমণি

বিনোদন ডেস্ক: ২০১৬ সালে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমক দেন। সহকর্মীদের জন্য একটানা ছয় বছর এফডিসিতে কোরবানি দিয়েছিলেন হালের জনপ্রিয় এ চিত্রনায়িকা। এফডিসিতে তার কোরবানি দেওয়ার বিষয়টি বেশ প্রশংসিত হয়।

পরীমণি সে সময় জানিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবেন, এফডিসিতে তিনি কোরবানি দেবেন। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। এমন কথার ধারাবাহিকতা একটানা ধরে রেখেছিলেন পরী।

সবশেষ ২০২১ সালে ৬টি গরু কোরবানি দেন এই নায়িকা। কিন্তু সে বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় পরীমণি বাইরে কোরবানি দেন।

আর কয়েকদিন পরেই ঈদুল আজহা। এফডিসিতে প্রবেশ করলেই অনেক শিল্পী জানতে চাইছেন- ‘এবার কি পরীমণি এফডিসির ভেতর কোরবানি দেবেন?’

এবারের কোরবানি দেওয়ার বিষয়টি জানতে পরীমণি বলেন, ‘এবারও কোরবানি দিতে চাই। আমার দেওয়া বিগত কোরবানিগুলো সবাই মিলে আনন্দ-উৎসবের সঙ্গে দিয়েছি। তবে সবশেষ দেওয়া কোরবানি নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই আমি এফডিসিতে কোরবানি দেওয়া থেকে সরে এসেছি।’

এফডিসিকে নিজের পরিবার অভিহিত করে পরীমণি বলেন, ‘আমার পরিবারের সঙ্গে আমি আনন্দ উল্লাস করে কোরবানি দিতে চাই। যদি এফডিসির কেউ ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে তবে কোরবানি দেবো।’

পরীমণি মাতৃত্বকালীন ছুটি শেষে শোবিজে আবারও সরব হয়েছেন। একের পর এক নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এ নায়িকা। সবশেষ কথাসাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজে অভিনয় করছেন। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন পরীমণি। সিরিজটি নির্মাণ করছেন পরিচালক অনম বিশ্বাস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভানের ইতিহাস

পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে একসঙ্গে ১১ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে এক অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা