সংগৃহিত
বিনোদন

কানাডায় জেমসের ৮ কনসার্ট

বিনোদন ডেস্ক: দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম নগর বাউল জেমস। দেশ ও দেশের বাইরে তার ভক্তের সংখ্যা অগণিত। পুরোনো গানই তিনি শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ। গেল মাসে লন্ডন মাতিয়ে আশার পর এবার দলবল নিয়ে তিনি যাচ্ছেন কানাডা।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। কানাডার উদ্দেশে জেমস দেশ ছাড়বেন আগামী ১৮ জুন।

এরপর ২২ জুন টরেন্টো থেকে শুরু হবে তার কানাডায় গানের সফর। দ্বিতীয় কনসার্ট ৩০ জুন ভ্যানকুভার। তৃতীয় কনসার্ট ৬ জুলাই ক্যালগারিতে হবে। সপ্তাহ খানিকের একটি বিরতির পর ১৩ জুলাই কানাডার সাসকাচুয়ান কনসার্ট করবেন তারা।

তার এক সপ্তাহ পর সফরের পঞ্চম কনসার্ট করতে নগরবাউল জেমস ২০ জুলাই যাবে অন্টারিওর বন্দর শহর হ্যামিলটনে। এরপর ষষ্ঠ কনসার্ট করতে গোলাপের শহর উইন্ডসরে যাবে ২১ জুলাই। তারপর ২৭ জুলাই মনকটন ও ২৮ জুলাই মন্ট্রিয়াল কনসার্ট করে দেড় মাসের সফর শেষে দেশে ফিরবেন জেমস।

এরপর দেশে ফিরে আবারও কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে যাবে বাংলাদেশের গ্লোবাল এ ব্যান্ড তারকা। অনেক দিন ধরেই জেমসের নতুন কোনো গান নেই। তবে পুরোনো গান দিয়ে যুগ যুগ ধরে স্টেজ মাতিয়ে যাচ্ছেন তিনি।

সর্বশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদ রাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছেন জেমস। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা