ছবি: সংগৃহীত
রাজনীতি
কুমিল্লা-৪

হাসনাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

আমার বাঙলা ডেস্ক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাওলানা মজিবুর রহমান জানান, জোটগত ঐক্য ও সংহতি সুসংহত রাখার স্বার্থে তিনি নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে তিনি ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করছেন। জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে গতকাল রোববার থেকে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে হাসনাত আবদুল্লাহর নির্বাচনি পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান।

এ সময় তিনি সাধারণ ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা