ছবি: সংগৃহীত
রাজনীতি

স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তরুণদের সঙ্গে আলোচনায় নিজেকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ ডাকার পরামর্শ দিয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে অনুষ্ঠিত ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’-এ তিনি বলেন, “আমাদের যুবফোর্স অনেক বেশি এবং আগামী ১৫-২০ বছর দেশের জন্য এটি বড় শক্তি হিসেবে থাকবে। আমরা কীভাবে দেশের ভবিষ্যৎ গড়ব, তা এ আলোচনায় তুলে ধরব।”

এরপর প্রশ্ন করার সুযোগ দেওয়া হলে একজন শিক্ষার্থী মাইক নিয়ে তার কাছে প্রশ্ন করলে তারেক রহমান বলেন, “যদি আমাকে প্রশ্ন করতে চান, স্যার না বলে ভাইয়া বলতে পারেন। বয়স অনুযায়ী আঙ্কেল ডাকতে পারেন, তবে ভাইয়া বললে ভালো লাগবে।”

এরপর ওই শিক্ষার্থী ধন্যবাদ জানিয়ে ভাইয়া সম্বোধন করে প্রশ্ন শুরু করেন। ২০২০ সালে মহামারীর মধ্যে তারা মাশুরমের ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু পুঁজির সংকটে বেশিদিন চালাতে পারেননি।

জামানত দেওয়ার নিয়মের কারণে তরুণ উদ্যোক্তারা ঋণ নিতে গিয়ে যে জটিলতায় পড়েন, সে কথা তুলে ধরে তাসনুভা বলেন, বিএনপি নির্বাচিত হলে ভবিষ্যতে উদ্যোক্তাদের সহায়তায় কী পদক্ষেপ নেবে।

জবাবে তারেক রহমান জানান, নির্বাচিত হলে তারা আইন সংশোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধা নিশ্চিত করবেন। বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন প্রদানের কথাও বিবেচনা করা হবে।

পরে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তারেক রহমানের শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি জানান, তার হালকা জ্বর আছে।

আরেক প্রশ্নে জলাবদ্ধতা সমস্যা নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ও ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি সমাধানে খাল খনন সবচেয়ে কার্যকর উপায়। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও তিনি জানান।

এ সময় চট্টগ্রাম ও আশেপাশের ৫০টির বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসা তারেক রহমান দুপুরে পলোগ্রাউন্ডে নির্বাচনি সমাবেশেও অংশগ্রহণ করবেন। সমাবেশের জন্য ভোর থেকেই বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা পলোগ্রাউন্ডে উপস্থিত হন। সমাবেশ শেষে তারেক রহমান বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল, সাড়ে ৫টায় কুমিল্লা চৌদ্দগ্রাম হাই স্কুল, সন্ধ্যা ৭টায় সোনাগাজী এবং দাউদকান্দি ঈদগাঁ, রাত মাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

ফের রাজপথে নামার হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

‘মির্জা ফখরুলের জুতা টানার যোগ্য নন নাসীরুদ্দীন’

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের নতুন ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা চলছ...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা