ছবি: সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

আমার বাঙলা ডেস্ক

চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মহাসমাবেশকে কেন্দ্র করে নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

রবিবার (২৫ জানুয়ারি) ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল ও দলবদ্ধভাবে নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন। অনেকেই আগের রাত থেকেই মাঠে অবস্থান নেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির প্রধান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৪৭ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরের একটি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানে রাতযাপন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন।

মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। মঞ্চ ও আশপাশের পুরো এলাকা তিনটি পৃথক নিরাপত্তা বলয়ে বিভক্ত করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

এর মধ্যে মঞ্চসংলগ্ন অংশকে রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই এলাকায় কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের প্রবেশের অনুমতি থাকবে। বাকি এলাকাগুলোতে পর্যায়ক্রমে নিরাপত্তা নজরদারি রাখা হচ্ছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। সে সময় নগরের লালদিঘী ময়দানে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন তিনি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা