ছবি: সংগৃহীত
রাজনীতি

কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন জসিম উদ্দিন

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির কোনো সরাসরি প্রার্থী থাকছে না। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করায় এবং এ বিষয়ে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হওয়ায় জোটগত সিদ্ধান্তে বিকল্প প্রার্থী নির্ধারণ করা হয়েছে।

এই পরিস্থিতিতে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর।

বুধবার নিজের ফেসবুক পোস্টে নুর বলেন, কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী না থাকায় জোটের সিদ্ধান্ত অনুযায়ী গণ অধিকার পরিষদের জসিম উদ্দিন বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, ওই আসনে মোট পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরাসরি উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি দলীয় ‘শাপলা কলি’ প্রতীকের কাগজপত্র গ্রহণ করেন।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল করিম পেয়েছেন ‘হাতপাখা’, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান পেয়েছেন ‘দেয়ালঘড়ি’, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার পেয়েছেন ‘আপেল’ প্রতীক। আর গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বরাদ্দ দেওয়া হয়েছে ‘ট্রাক’ প্রতীক।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা