ছবি: সংগৃহীত
রাজনীতি

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা

আমার বাঙলা ডেস্ক

সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেছেন দলের নেতা–কর্মীরা।

বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি ) সকাল ১০টায় জনসভা শুরু হবে। বেলা ১১টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে, ত্রিপলে শুয়ে–বসে অনেক নেতা–কর্মী রাত কাটিয়েছেন। আজ সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতা–কর্মীরা।

সকাল সাড়ে আটটার দিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এ সময় দলটির নেতা–কর্মীরা ‘খেজুরগাছ, খেজুরগাছ’ স্লোগান দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন।

মিছিলে অংশ নেওয়া কানাইঘাটের বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, গতকাল রাতে ছয় থেকে সাতটি বাস নিয়ে সিলেট শহরে এসেছেন। ভোরে নগরের সোবহানীঘাট এলাকায় মিলিত হয়ে সমাবেশস্থলে এসেছেন।

একই মিছিলে উপস্থিত থাকা মামুনুর রশীদ বলেন, সিলেট-৫ আসনের জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকও সকালে যোগ দিয়েছেন।

এ ছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা জনসভাস্থলে হাজির হয়েছেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম বলেন, তিন শতাধিক নেতা–কর্মী নিয়ে তাঁরা জনসভাস্থলে হাজির হয়েছেন।

বিএনপির নেতা–কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন এবং সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল রাত আটটার দিকে তারেক রহমান আকাশপথে সিলেটে আসেন। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান।

সবশেষ ২০০৫ সালে তারেক রহমান সিলেটে এসেছিলেন। দীর্ঘ ২০ বছর পর সিলেটে এসে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করছেন। বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করতেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা