ছবি:সংগৃহীত
রাজনীতি

অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

আমার বাঙলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনি অনুদান বিষয়ে তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে এনসিপি নয়া বন্দোবস্তের দায়ভার নিশ্চিত করবে।

সোমবার (১৯ জানুয়ারি) দলটির বাংলামোটর অফিসে আয়োজিত নির্বাচনি ক্রাউড ফান্ডিং বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বড় কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর ওপর নির্ভর না করে জনগণের অর্থে রাজনীতি করতে চায় এনসিপি। এতে দলটি সরাসরি জনগণের কাছেই দায়বদ্ধ থাকবে। অনিয়মের কোনো প্রমাণ পাওয়া গেলে যেকোনো বিচার মেনে নিতেও তারা প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।

‘আর্থিক স্বচ্ছতা স্থাপনের উদ্দেশে ​এনসিপি জনগণের কাছ থেকে অনুদানের তথ্য প্রতি বছর অডিট করে জনসমক্ষে প্রকাশ করবে’ উল্লেখ করে তিনি জানান, নিজের এবং দলের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করে তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত।

এ সময় বিএনপির প্রার্থীদের ঋণখেলাপির অভিযোগ তুলে চিরাচরিত অস্বচ্ছ রাজনৈতিক কালচার ভেঙে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই এনসিপির লক্ষ্য বলে দাবি করেন তিনি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা