ছবি: সংগৃহীত
রাজনীতি

১০ দলীয় জোট বিপুল ভোটে সরকার গঠন করবে: নাহিদ ইসলাম

আমার বাঙলা ডেস্ক

১০ দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে সরকার গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জোটটি বিজয় অর্জন করবে। তিনি ঢাকা-১১ আসন থেকে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

এ সময় তিনি বলেন, তাঁদের নির্বাচনী যাত্রার মূল লক্ষ্য দুটি। একটি হলো গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো। অন্যটি হলো ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করাকে নির্বাচনের প্রধান অঙ্গীকার হিসেবে সামনে রাখা।

নাহিদ ইসলাম আরও বলেন, সারা দেশের মানুষের প্রতি ১০ দলীয় জোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সাধারণ জনগণ এই জোটের সঙ্গেই রয়েছে।

তিনি দাবি করেন, জুলাইয়ের গণআকাঙ্ক্ষা ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে ১০ দলীয় জোটই একমাত্র কার্যকর বিকল্প। সেই প্রত্যাশা থেকেই জোট সরকার গঠনে আশাবাদী বলে জানান তিনি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা