ছবি: সংগৃহীত
রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের পতনের দিন হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের মাঠে সমান সুযোগ নেই। কিছু পক্ষ কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, তবে তাতে তারা সফল হতে পারছে না। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের জন্য শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি।

তিনি আরও যোগ করেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। ভোটাররাও ইতিমধ্যেই প্রচারণায় ভালো সাড়া দিচ্ছেন।”

ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে নাহিদ বলেন, “আপনারা যাতে কোনো প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসের বিনিময়ে ভোট না দেন। বিবেচনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থেই আপনার এলাকার এবং দেশের উন্নয়ন ও পরিবর্তন করতে সক্ষম।

নির্বাচনী প্রচারণার সময় তিনি শাপলা কলিতে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা