ছবি: সংগৃহীত
রাজনীতি

চট্টগ্রামে বিএনপির সমাবেশস্থলে ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা চলাকালীন সময়ে সমাবেশস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এই চুরির ঘটনা ঘটায় শোরগোল সৃষ্টি হয়েছে।

রোববার সকালে সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক কোতয়ালী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক।

আবদুর রাজ্জাক অভিযোগ করেন, সমাবেশে তারা প্রায় ২০০টি মাইক ব্যবহার করছিল। গতরাত ১০টা থেকে ১১টার মধ্যে তারা একবার লাইন চেক করে চলে যান। মাইকের নিরাপত্তায় রাস্তায় তার দুজন কর্মী টহল দিচ্ছিল।

কিন্তু সকালে পুনরায় মাইক চেক করতে গেলে দেখা যায় ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে। পরে বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন।

তিনি আরও বলেন, চুরি হওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে ১৫–১৬ ফুট উঁচুতে লাগানো ছিল।

সমাবেশস্থল ও আশপাশে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্বে ছিলেন। এছাড়া ড্রোন ওড়ানোসহ সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ ঘোষণা করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা থাকলেও চুরির ঘটনা ঘটেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “আমি তারেক সাহেবের প্রটোকলে ছিলাম। মাইক চুরির কথা জানি না।”

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা