ছবি: সংগৃহীত
রাজনীতি

হাসনাত আব্দুল্লাহকে চিনিনা বলা একই আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

আমার বাঙলা ডেস্ক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, একই আসনে প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

তবে ঋণ খেলাপির কারনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ বিষয়ে একটি আদেশ দেন। আইনজীবীদের মতে, এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারাবেন।

জানা গেছে, ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা চেম্বার আদালত স্থগিত করেছেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

এদিকে, রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, একই আসনে প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে তিনি চেনেন না।

তিনি বলেন, “হাসনাত আব্দুল্লাহকে আমি চিনি না। তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কোনো পরিচয়ও নেই। আগে যেমন ছিল না, এখনো তেমনই আছে। কাজেই তাকে নিয়ে মন্তব্য করার সুযোগও আমার নেই।”

নির্বাচনী সমীকরণ প্রসঙ্গে তিনি তখন বলেন, “দ্বিমুখী বা ত্রিমুখী প্রতিযোগিতার হিসাব আমি করি না। আমি সব সময় চ্যালেঞ্জ নিয়েই নির্বাচন করেছি। এবারও সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই মাঠে কাজ করছি।”

বিএনপির এই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন যদি বাতিল হয়ে যায়, তবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী মাঠে তেমন প্রতিযোগিতা থাকবে না বলে অনেকেই ধারণা করছেন এবং নির্বাচনে জয়ী হওয়ার পথ আরও সহজ হতে পারে।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা