সারাদেশ

বাগেরহাটে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলামের মাজাই বাজার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বেকারত্ব দূরীকরণে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলাম জন্মভুমিতে নিজ জমিতে উদ্ধোধন করলেন মাজাই বাজার। এ বাজারের বৈশিষ্ট সকল মালামালের নির্ধারিত দামের চেয়ে এক টাকা কম, খাজনা মুক্ত।

জানা গেছে, উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হাওলাদারের ছেলে ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) জামির তলা গ্রামে নিজ জমি দান করে উদ্ধোধন করলেন মাজাই বাজার। জনস্বার্থে দানকৃত এক বিঘা জমির ওপরে এ বাজারটিতে রয়েছে প্রাথমিক পর্যায়ে ২৪টি দোকান ঘর।

প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে ওষুধের ফার্মেসী, খাদ্যপন্যসহ নানা নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান। বাজার মনিটরিংয়ের জন্য রয়েছে স্থানীয়দের সমন্বয়ে একটি বাজার কমিটি। রোবরার বেলা ১১টায় জামিরতলা মাজাই বাজারে উদ্ধোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা।
বাজার প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন কাজী, সমাজ সেবক মনিরুজ্জামান মানিক, ব্যবসায়ী মামুন হাওলাদারসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

মতবিনিময় সভায় বাজার প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী রফিকুল ইসলাম (মাজাই) বলেন, মাজাই বাজারটি এ অঞ্চলের মানুষের দৈনন্দিন সকল প্রয়োজন মিটাতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। বিশেষ করে যুব সমাজের বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। এ লক্ষে মাজাই বাজার নির্মিত করা হয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা