সারাদেশ

 ১৭ বছর ধরে অবহেলিত লালচন্দ্রপুর সড়ক: দুর্ভোগে এলাকাবাসী    

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর এলাকায় প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারবিহীন থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থার দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছে স্থানীয়রা।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বরোডের ইলিয়াজ বাবুর্চির বাড়ি থেকে শুরু হয়ে গোলামের মিল মোল্লা বিশ্বাসপাড়া হয়ে খলিল মাস্টারের বাড়ির সামনে পর্যন্ত গাবখালী লখপুর হাইওয়ে রোডটি এলাকাবাসীর একমাত্র ভরসা। এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ শত শত মানুষ চলাচল করে। পাশাপাশি রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মসজিদ।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষার সময় রাস্তা কাদামাটি ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিজ পণ্য পরিবহনকারীদের ভোগান্তির শেষ নেই। এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “রাস্তাটি নিয়ে আমি অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, “রাস্তাটি বর্তমানে চলমান কোনো প্রকল্পের ডিপিপি ভুক্ত না থাকায় এ মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়। তবে নতুন প্রকল্প অথবা সংশোধিত প্রকল্পের আরডিপিপি’র মাধ্যমে পরবর্তীতে এটি বাস্তবায়ন করা যাবে।” স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বহু বছরের ভোগান্তির অবসান হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্নে হবে।

আমার বাঙলা/.আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা