সারাদেশ

শাপলা বিক্রি করেই চলছে দিনমজুর হানিফের সংসার

বাগেরহাটের মোরেলগঞ্জে হাট-বাজারে শাপলা বিক্রি করে কোনোমতে চলছে দিনমজুর হানিফ শেখের (৪৫) সংসার। বাড়ি থেকে ভোর ৬টায় বের হয়ে ৯ কিলোমিটার দূরত্বে বিল থেকে শাপলা তুলে এনে গ্রামে, হাট-বাজারে দৈনন্দিন বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে কোনোদিন দুমুঠো খাবার জোটে আবার কোনো কোনো দিন অভুক্তও থাকতে হয়। সরকারিভাবে কোনো সহায়তার আওতায় নেই এ পরিবারটি বয়স্ক ভাতা, ভিজিডি চালের কার্ড, টিসিবি, ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চালের সুবিধা ভোগীর তালিকায়ও নাম নেই তার।

সরেজমিনে জানা গেছে, উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামের দিনমজুর হতদরিদ্র হানিফ শেখ বলেন, জনপ্রতিনিধিদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় সরকারিভাবে সুযোগ-সুবিধার তালিকায় নাম নেই। এ কথাগুলো বলতে গিয়ে দু'চোখ থেকে অশ্রু ঝরে দিনমজুর হানিফ শেখের। কষ্ট করে

ভোর ৬টায় বাড়ি থেকে বের হয়ে দূরবর্তী দেবরাজ গ্রামের বিল থেকে বেলা ৩টায় শাপলা তুলে এনে ভ্যানে করে নারকেলবাড়িয়া, চিংড়াখালী, দৈবজ্ঞহাটী ও পাশ্ববর্তী জিয়ানগর উপজেলার চন্ডিপুরসহ বিভিন্ন হাট-বাজারে ৫ বছর ধরে এ শাপলা বিক্রি করেন তিনি। প্রতি আঁটি শাপলা বিক্রি করেন ২০ টাকা দরে, শেষ বাজারে ১৫ টাকা দরেও বিক্রি করতে হয়। এ শাপলা বিক্রি করে বাজার নিয়ে বাড়ি ফিরতে রাত ১০টাও বেজে যায়। পৈত্রিক সম্পত্তি শুধু ভিটেমাটি মাথা গোজার ঠাঁই একখানা বসতঘর রয়েছে। মাঠে কোনো বিলান জমি নাই। শাপলা তুলে বিক্রি করতে পারলে সেদিন ঘরে বাজার করা সম্ভব হয়, নতুবা সংসারের বাজার হয় না। পরিবারে স্ত্রী ও ২ ছেলে নিয়ে ৪ জনের সংসার। এরপর ছোট ছেলের লেখাপড়ার খরছ জোগাতে হয় এ থেকে। হতদরিদ্র হানিফ শেখের সংসার চালাতে এখন খুবই কষ্ট হয়। তিনি সরকারের খাদ্য সহায়তার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দাবি জানান।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা