সংগৃহিত
লাইফস্টাইল

৪ খাবার কমাতে পারে মানসিক উদ্বেগ

লাইফস্টাইল ডেস্ক: বিশ্বের অধিকাংশ মানুষই ভুগছেন হতাশা, উদ্বেগ, অবসাদ, মানসিক চাপে। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি। শরীরচর্চার পাশাপাশি মেডিটেশন, নিয়মিত ঘুম এবং উপযোগী খাবার খাওয়া জরুরি।

জেনে রাখতে হবে এমন খাবার সম্পর্কে যেগুলো মানসিক উদ্বেগ কমাতে কাজ করে। সেসব খাবার নিয়মিত খেলে মানসিক উদ্বেগ থেকে মিলবে মুক্তি। চলুন জেনে নেওয়া যাক-

১. ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট কেবল সুস্বাদু খাবারই নয়, এই চকোলেট আপনার মানসিক উদ্বেগ কমাতে দারুণ কার্যকরী। এতে থাকে ফ্ল্যাভোনয়েড, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। সেইসঙ্গে এতে থাকে ম্যাগনেসিয়াম। এটি স্নায়ুর কার্যকারিতা নিয়ন্ত্রণে কাজ করে। তবে ডার্ক চকোলেট অতিরিক্ত খাওয়া ঠিক নয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই পরিমিত খেতে হবে।

২. হলুদ

আমাদের রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ মসলা হলো হলুদ। এর রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য। যে কারণে হলুদ খেলে তা উদ্বেগ এবং বিষন্নতা কমাতে সাহায্য করে। হলুদ আমাদের শরীরে সেরোটোনিন এবং ডোপামিনের মাত্রা বাড়াতে কাজ করে। যে কারণে হলুদ খেলে তা মেজাজ ভালো রাখতে কাজ করে।

৩. ক্যামোমাইল চা

উদ্বেগ এবং ঘুমের সমস্যা কমাতে দারুণ কার্যকরী হলো ক্যামোমাইল চা। এটি আমাদের জন্য ভীষণ উপকারী। এ ধরনের সমস্যায় এই চা বহু যুগ ধরে কাজ করে আসছে। ক্যামোমাইল চায়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যে কারণে এই চা খেলে তা উদ্বেগ জনিত অসুস্থতা কমাতে সাহায্য করে। ক্যামোমাইল চা খেলে তা আমাদের মন শান্ত রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।

৪. স্যামন ফিশ

স্যামন ফিশে থাকে প্রচুর ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, এটি আমাদের মস্তিষ্কের জন্য দারুণ উপকারী। এই ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যকর নিউরোট্রান্সমিটার ফাংশনের উন্নতি করতে কাজ করে। নিয়মিত স্যামন ফিশ খেলে তাই কমে আসে মানসিক উদ্বেগ। এজন্য যারা মানসিক উদ্বেগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য স্যামন ফিশ খেতে পারেন। এতে উপকৃত হবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা