সংগৃহিত
লাইফস্টাইল

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক: ঋতু পরিবর্তনের সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে শুরু করে, এজন্য এ সময় পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। না হলে বেড়ে যেতে পারে বিভিন্ন রোগের সংক্রমণ।

বর্ষায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে, ফলে জ্বর, সর্দি-কাশি’সহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই এ সময় পাতে পুষ্টিকর কিছু খাবার রাখা উচিত। চলুন জেনে নেওয়া যাক কী কী খাবেন-

১) বিটরুট:

বিটরুট খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সবজি হিসেবে এমনকি সালাদে মিশিয়েও খেতে পারেন লাল টকটকে বিরুট। আবার বিটের রস করে খেলেও উপকার পাবেন।

জানলে অবাক হবেন, শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে এই বিট। ফলে হজমশক্তির উন্নতি ঘটে। ফাইবার সমৃদ্ধ বিট মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

২) কমলালেবু:

রসালো টক-মিষ্টি স্বাদের এই ফল ছোট-বড় সবারই প্রিয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ফলের জুড়ি মেলা ভার। ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া শ্বেত রক্তকণিতা তৈরিতে সহায়তা করে কমলালেবুর পুষ্টিগুণ।

৩) কাঠবাদাম:

কাঠবাদাম খুবই উপকারী একটি ড্রাই ফ্রুটস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে কাঠবাদাম। এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টস।

এতে মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টসই মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সকালে খালি পেটে খেতে পারেন ২-৩টি কাঠবাদাম। এজন্য আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খোসা ছাড়িয়ে খেয়ে নিন।

৪) ব্রোকোলি:

সবুজ রঙের ফুলকপির মতো দেখতে সবজি ব্রোকোলি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। সার্বিকভাবে এটি একটি স্বাস্থ্যকর খাবার। তাই ব্রকোলি খেলে শুধু যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই নয়, আরও অনেক উপকার মিলবে।

আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়ামে ভরপুর ব্রোকোলি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।

৫) টকদই:

ইমিউনিটি বাড়াতে আরও একটি খাবার সাহায্য করে, সেটি হলো টকদই। এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। টকদইয়ের মধ্যে ফল, ড্রাই ফ্রুটস, ওটস, চিয়া সিডস, কর্নফ্লেক্স মিশিয়ে খেতে পারেন।

এতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকস থাকার ফলে এই খাবার অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। তার পাশাপাশি বাড়িয়ে দেয় শরীরের ইমিউনিটি। সূত্র: এবিপি নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা