ছবি: প্রতিনিধি
সারাদেশ

​চকরিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা নিহত, ছেলে গুরুতর আহত

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি


​কক্সবাজারের চকরিয়ায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ১১ বছর বয়সী ছেলে শামীম হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া থানাধীন নলবিলা ফরেস্ট চেকপোস্ট সংলগ্ন নাভানা গ্যাস পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত নুরুল ইসলাম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহেজার পাড়ার বাসিন্দা।
​চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, "দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আমরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিলাম। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।"
​তিনি আরও জানান, "পুলিশ দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। ট্রাকটি সড়কের পাশে উল্টে গেলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি বাবার। আহত ছেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার...

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সর...

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বা পেছানো হতে পারে এমন...

কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

দুই শব্দের একটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

ইসরায়েলের হামলায় ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা প্রায় ধ্বংস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী ইরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা