ছবি: সংগৃহীত
সারাদেশ

পেকুয়ায় মুখোমুখি সংঘর্ষে দুই বছরের শিশুর মৃত্যু, ৫ জন আহত

চট্টগ্রাম ব্যুরো:


বরইতলী–মগনামা সাবমেরিন নৌঘাঁটি রোডে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই বছর বয়সী মোহাম্মদ তাহসিন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় তার মা শারমিন আক্তার আনারকলি (৩৫) সহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মা শারমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে আছেন চকরিয়ার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান, মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকার সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)। নিহত শিশুর বাবা আবদুল হক সেনাবাহিনীর সদস্য।
আহতরা জানান, তারা চকরিয়া থেকে কুতুবদিয়ার এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। মাতবর পাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে আসা “কক্সবাজার মুখী বলাকা সার্ভিস” নামের বাসের সঙ্গে তাদের সিএনজি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। শিশু তাহসিন মায়ের কোল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বরইতলী–মগনামা রোড প্রশস্ত হওয়ায় যানবাহন দ্রুতগতিে চলাচল করে। বিশেষ করে কক্সবাজারগামী “বলাকা” ও “জনতা সার্ভিস” বাসগুলো নিয়মিত বিপজ্জনক গতিতে চলার কারণে দুর্ঘটনা ঘটে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান জানান, সিএনজি জব্দ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার...

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সর...

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বা পেছানো হতে পারে এমন...

কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

দুই শব্দের একটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

ইসরায়েলের হামলায় ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা প্রায় ধ্বংস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী ইরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা