ছবি: সংগৃহীত
রাজনীতি

লালদিঘীর পাড় থেকে ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সংগঠককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম কায়েদে আজম বাচ্চু (২৬)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ-এর কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা