ছবি: সংগৃহীত
সারাদেশ

ফটিকছড়িতে গরম পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ফটিকছড়িতে গরম পানিতে ঝলসে এক শিশু মৃত্যুবরণ করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রায়হানের প্রথম পুত্র সন্তান। তার বয়স ছিল ১ বছর ৪ মাস।

স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে বাড়িতে চা তৈরির জন্য রাখা গরম পানির পাত্রে হাত দিলে ফুটন্ত পানি তার শরীরে পড়ে যায়। এতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন মেম্বার জানান, নিহত শিশুটি তার আত্মীয়। তিনি বলেন, “গত সোমবার দুর্ঘটনাটি ঘটে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার সকালে হঠাৎ তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা