ছবি:সংগৃহীত
সারাদেশ

এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রাজনৈতিক বক্তব্যে জড়ানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসের রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন তিনি। পোস্টে নাসের রহমান লেখেন,এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই ভিডিওতে আমাকে দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে আমি এ ধরনের কোনো বক্তব্য কখনোই কোথাও প্রদান করিনি।”

তিনি আরও লেখেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। AI প্রযুক্তি ব্যবহার করে কারও সম্মানহানি না করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”

ফেসবুক পোস্টে নাসের রহমান স্পষ্টভাবে উল্লেখ করেন, ভিডিওটিতে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং নির্বাচনী এলাকার ভোটারদের বিভ্রান্ত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন,এআই প্রযুক্তির অপব্যবহার শুধু ব্যক্তিগতভাবে ক্ষতিকর নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নাসের রহমান তার নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, গুজবে কান না দিয়ে তথ্য যাচাই-বাছাই করে সচেতন থাকার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা