নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

AI দিয়ে ভুয়া ভিডিও তৈরির সতর্কবার্তা; নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

AI প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রাজনৈতিক বক্তব্যে জড়ানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসের রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন তিনি। পোস্টে নাসের রহমান লেখেন, “AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই ভিডিওতে আমাকে দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে আমি এ ধরনের কোনো বক্তব্য কখনোই কোথাও প্রদান করিনি।”

তিনি আরও লেখেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। AI প্রযুক্তি ব্যবহার করে কারও সম্মানহানি না করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”

ফেসবুক পোস্টে নাসের রহমান স্পষ্টভাবে উল্লেখ করেন, ভিডিওটিতে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং নির্বাচনী এলাকার ভোটারদের বিভ্রান্ত করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, AI প্রযুক্তির অপব্যবহার শুধু ব্যক্তিগতভাবে ক্ষতিকর নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নাসের রহমান তার নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, গুজবে কান না দিয়ে তথ্য যাচাই-বাছাই করে সচেতন থাকার পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা