ছবি: সংগৃহীত
রাজনীতি

পুরো বাংলাদেশই যেন এখন আমার পরিবার: তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের বিপুল ভালোবাসা ও সহমর্মিতায় তিনি ব্যক্তিগত শোকের গণ্ডি পেরিয়ে এক নতুন অনুভূতির মুখোমুখি হয়েছেন—যেখানে পুরো বাংলাদেশই তার পরিবারে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এ অনুভূতির কথা তুলে ধরেন।

পোস্টে তারেক রহমান বলেন, শোকের এই সময়ে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে। তিনি লেখেন, “আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা অতিক্রম করে পুরো বাংলাদেশই যেন আমার পরিবার হয়ে উঠেছে।”

বার্তার শুরুতে তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। তার অনুপস্থিতির বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন হলেও, এই দুঃসময়ে দেশবাসীর অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্ব অনুভব করতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, অগণিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী, পরিবার-পরিজন ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষাধিক মানুষের সম্মিলিত উপস্থিতি ও সমর্থন তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে—বেগম খালেদা জিয়া শুধু একজন সন্তানের মা ছিলেন না, বহু মানুষের কাছে তিনি ছিলেন জাতির অভিভাবকের প্রতীক।

বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সমবেদনার কথাও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সরাসরি উপস্থিতি এবং সমবেদনা তার হৃদয় ছুঁয়ে গেছে। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মায়ের রাজনৈতিক ও মানবিক উত্তরাধিকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। সেই দায়িত্ব ও আদর্শ তিনি গভীরভাবে অনুভব করছেন উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন—যেখানে তার মায়ের পথচলা থেমে গেছে, সেখান থেকেই তিনি সেই যাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

বার্তার শেষাংশে তিনি বলেন, “আল্লাহ যেন আমার মায়ের রূহকে শান্তি দান করেন। তিনি যে ত্যাগ, ভালোবাসা ও উদারতার উদাহরণ রেখে গেছেন, সেখান থেকেই আমরা যেন শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা নিতে পারি।”

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

নিকোটিন কীভাবে বদলায় সম্পর্ক

নিকোটিনের ক্ষতি শুধু শরীরের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে দাম্পত্য...

মুন্সীগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই...

গোপন ভিডিও রক্ষায় করণীয়

নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসি ক্যামেরাই কখনো কখনো গোপনীয়তার ঝুঁকির কারণ হতে পা...

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ১৫ বছরের...

সৌদিকে ৩০ বছরের পারমাণবিক চুক্তির অনুমোদন ট্রাম্পের

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা