খেলা

আবার প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

ক্রীড়া প্রতিবেদক

সাত ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। ইকোনমিও দারুণ-৬.৭০। দারুণ ছন্দে থাকা সেই আলিস ইসলামকে ছাড়াই গত সোমবার বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নেমে প্রশ্নের জন্ম দেয় চিটাগং কিংস।

চোট না অন্য কারণ, প্রশ্নের উত্তরের জানা গেল আগের ম্যাচে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই চিটাগং এই স্পিনারকে সেদিন একাদশে রাখেনি। বুধবার (২২ জানুয়ারি) অবশ্য আলিসকে নিয়েই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছে দলটি।

আগেও একবার প্রশ্নবিদ্ধ হয়েছিল আলিসের। ২০১৯ সালে বিপিএলে অভিষেকেই ওঠে সেই প্রশ্ন। পরে অ্যাকশন শুধরে পরীক্ষায় পাস করেই আবার ঘরোয়া ক্রিকেটে ফেরেন আলিস। সেই আলিসকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতো হবে এবারো। আগামী শনিবার ঢাকায় ফিরে দেবেন সেই পরীক্ষা। তার আগে খেলতে বাধা না থাকাতেই আজ আবার দলে ফিরেছেন আলিস।

১৯ জানুয়ারি বরিশাল-চট্টগ্রাম ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ মনে হয়ে আম্পায়ারদের। চিটাগং কিংসের পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও বুধবারের ম্যাচ শুরুর আগে টি স্পোর্টসে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার জানান, আলিসের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান পরে এই খবর নিশ্চিত করেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা