খেলা

একই টুর্নামেন্টে খেলবেন সাকিব-তামিম!

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখতে চেষ্টা করেছিলো বিসিবি। তবে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় নেই সাকিব, আর তামিম তো অবসরই নিয়েছেন। ভিন্ন কারণে তাদের দুজনকে একই সঙ্গে বিপিএলেও দেখা যাচ্ছে না। জাতীয় দলে দেখা হওয়ার সম্ভাবনা আগেই থেমেছে। তবে দর্শক-সমর্থকদের মনের আশা পূরণ হতে যাচ্ছে, সাকিব-তামিমকে দেখা যেতে পারে একসঙ্গে।

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে দুজনকে দেখা যেতে পারে। সূচি মিলে গেলে দুজনের মাঠেও দেখা হয়ে যেতে পারে। সাকিব ও তামিম খেলবেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। সাকিবকে আগেই দলে নিয়েছে দুবাই জায়ান্টস। এবার তামিমকে দলে টেনেছে বিগ বয়েজ স্কোয়াড।

খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই, ‘আমি রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে, লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’

লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা।

গত বছর ভারত সফরের সময় টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে অবসরের পরিকল্পনা করলেও দলে জায়গায় পাননি।

অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং। অন্যদিকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম কয়েকদিন আগে দেশের জার্সিতে অবসর ঘোষণা করেন। চলতি বিপিএলে তিনি ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন। তবে এবার দেশের বাইরে আরেকবার দেখা হয়ে যাবে সাকিব-তামিমের।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা