সংগৃহিত
জাতীয়

এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক: কোনোভাবেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নিবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

মঙ্গলবার (২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আনিছুর রহমান বলেন, এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য করতে আমরা ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না।

সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে বলেও জানান আনিছুর রহমান। প্রশাসনে রদবদল নিয়ে তিনি বলেন, রদবদল হয়েছে অনেক, প্রয়োজন ছিল বলেই করা হয়েছে।

আনিছুর রহমান বলেন, কমিশনের একটাই নির্দেশনা-অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন।

আনিছুর বলেন, কিছু সমমনা দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে। অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আশা করি, ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল এবার তা হবে না।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা