সংগৃহিত
খেলা
রোনাল্ডো অসুস্থ

আল নাসরের চায়না সফর বাতিল

ক্রীড়া ডেস্ক : চাইনিজ সমর্থকদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা মাঠে বসে উপভোগের বিরল অভিজ্ঞতা আর হলোনা। পর্তুগীজ সুপারস্টারের অসুস্থতার কারনে দুই ম্যাচের চায়না সফর বাতিল করেছে সৌদি ক্লাব আল নাসর। রোনাল্ডোর অসুস্থতার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধ ও রোববার চায়নার দক্ষিনাঞ্চলীয় শহর শেনজেনে সাংহাই সিনহুয়া ও জেইজ্যাং এফসির বিপক্ষে আল নাসরের দুটি ম্যাচ খেলার কথা ছিল।

চাইনিজ সমর্থকদের কাছে দু:খ প্রকাশ করে রোনাল্ডো গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার জন্য এটি একটি হতাশার দিন। ফুটবলে সবকিছু সবসময় নিয়ন্ত্রনে থাকেনা। বিশেষ করে ২৩ বছর ফুটবল খেলার পর হঠাৎ করে এমন দিন আসতেই পারে। দূর্ভাগ্যবশত: আমার কিছু সমস্যা হয়েছে।’

চায়না সফরে আয়োজকদের পক্ষ থেকে এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানিয়েছেন হঠাৎ করেই রোনাল্ডোর অসুস্থতার কারনে আপাতত ম্যাচ দুটি স্থগিত করতে তারা বাধ্য হয়েছেন। এ ব্যপারে বিস্তারিত আর কিছুই তারা জানায়নি।

চায়নায় এই ম্যাচটি ঘিড়ে দারুন উত্তেজনা তৈরী হয়ছিল। এ মাসে টিকেট বিক্রি শুরু হবার ঘন্টা খানেকের মধ্যে সব টিকেট শেষ হয়ে গিয়েছিল। আয়োজকরা বিক্রিত টিকেটের মূল্য যত দ্রুত সম্ভব বিনা শর্তে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। চাইনিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে বিষয়টিতে ক্ষমাপ্রার্থনা করে হ্যাশট্যাগ পোস্ট দেয়া হয়েছে। যা প্রায় ১৯ মিলিয়ন ভিউ হয়েছে।

রোনাল্ডো এ সম্পর্কে বলেছেন, ‘আমি চায়নায় ২০০৩-০৪ সাল থেকে আসছি। সে কারনে এখানে আমি ঘরের অনুভূতি পাই। আমি মনে করি এটা আমার দ্বিতীয় বাড়। চীনের মানুষ শুধুমাত্র আমাকে উষ্ণ অর্ভ্যথনাই জানায় না, এখানকার সংষ্কৃতিও আমাকে টানে। আমি এই দেশটিকে ভালবাসি, এখানে বারবার আসতে পছন্দ করি। এখানে খেলতে পছন্দ করি, তোমাদের সবাইকে ভালবাসি। আমরা ম্যাচ দুটি একবারে বাতিল করছি না। ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আমরা এখানে খেলতে আসবো।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা