সংগৃহিত
খেলা
ম্যাচসেরা বিজয়

ক্যান্সার আক্রান্ত কোচকে অর্থ দিলেন

ক্রীড়া ডেস্ক: বিপিএল নিয়ে আপনি এখন বলতেই পারেন, রাত যত গভীর হয়, বিপিএল ততই জমে ওঠে। চট্টগ্রামের ওপেনার তানজিদ তামিম যেমনটা বলছিলেন, রাতের ম্যাচে ঠিকই রান ওঠে। গতকালের সেই কথার প্রতিফলন দেখা গেল পরের ম্যাচেই। ফরচুন বরিশাল স্কোরবোর্ডে জমা করেছে ১৮৭ রান। সেটা আবার খুলনা টপকে গিয়েছে ১৮ ওভারেই। এভিন লুইসের বিধ্বংসী ফিফটির পর আনামুল হক বিজয়ের ৬৩ রানের ইনিংসে খুলনা পেয়েছে সহজ জয়।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক বিজয়। তবে এদিন পুরস্কারের অর্থ নিজের কাছে রাখেননি তিনি। পুরস্কারের অর্থ দান করেছেন দেশীয় ক্রিকেটের পরিচিত কোচ জাফরুল এহসানকে। একসময় মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাদমান ইসলাম, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, ইসাসির আলী চৌধুরীদের নিয়ে গড়া বয়সভিত্তিক দলের কোচ ছিলেন।

বিসিএলে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে শিরোপাও জয় করেছিলেন জাফরুল এহসান। তবে এই মুহূর্তে তিনি আছেন মাঠ থেকে দূরে। হাসপাতালের বেডে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের এই কোচ। ম্যাচসেরার পুরস্কারটা সেই কোচের কাছেই তুলে দিয়েছেন আনামুল হক বিজয়।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বিজয় বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমাদের কথোপকথন হয়। আমাদের এহসান স্যার, তিনি এখন হসপিটালে আছেন। উনি ক্যান্সারের পেশেন্ট। তো আমরা চিন্তা করেছিলাম আমরা এই ম্যাচটা জিতবো এবং ওনাকে ডেডিকেট করবো। এবং যে উইনিং প্লেয়ার হবে আমাদের টিমে সেটা তাকে আমরা কন্ট্রিবিউট করবো। তো এটা (ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার) তাকে আমরা কন্ট্রিবিউট করছি অ্যাজ এ টিম।’

ম্যাচসেরা হলেও নিজের কৃতিত্ব নিতে নারাজ বিজয়। জানালেন এভিন লুইসের ইনিংসের সুবাদেই এমন জয়, 'আপনারা তো লুইসের খেলা দেখলেন। আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারিং করেছি। আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ক্যারি করেছি। আফিফও তাই করেছে, আমরা শুধু দলকে... আগের দিনের মতো ফিল করেছি যে ৭-৮ করে লাগবে (ওভারপ্রতি রান)। কিন্তু খেলাটা আসলে পুরোটা ঘুরিয়ে দিয়েছে লুইস। অবশ্যই ১৯০ রান মিরপুরে তাড়া করা সহজ নয়। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা বদলে দিয়েছে।'

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা