সংগৃহিত
খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বিপিএলে ৩ হাজারি ক্লাবে প্রথম তামিম

ক্রীড়া ডেস্ক: নাসুম আহমেদকে শর্ট থার্ডম্যান অঞ্চলে খেলে সিঙ্গেল নেন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ব্যাটার হিসেবে তিন হাজারি ক্লাবে নাম লেখান ফরচুন বরিশালের বাঁহাতি এই ওপেনার।

সোমবার (২২ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তামিম। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তিন হাজার থেকে ৩৫ রান দূরে ছিলেন। অবশ্য মাইলফলক অর্জনের পর পাঁচ রানের বেশি করতে পারেননি।

৩৩ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তামিম। বিপিএলে ৯১ ম্যাচে ৩৮.০৩ গড়ে তামিমের রান ৩০০৫। সেঞ্চুরি ২টি ও হাফ সেঞ্চুরি ২৫টি। সর্বোচ্চ অপরাজিত ১৪১ রান।

তামিমের পর তিন হাজারি ক্লাবের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রান ২ হাজার ৯৪৫। এ দুজন ছাড়া তিন হাজারি ক্লাবের আশে পাশে কেউ নেই। তৃতীয় অবস্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের প্রয়োজন প্রায় ৭০০ রান।

বিপিএলে এই নিয়ে অষ্টম ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন তামিম। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৪৯ ম্যাচে ৭ হাজার ২২৩ রান করেন বরিশালের অধিনায়ক। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটার ৭৮ ম্যাচে ২৪.০৮ গড়ে করেন ১৭৫৮ রান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

বাংলাদেশসহ ৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের মধ্য...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
খেলা