সংগৃহিত
খেলা

বিসিবিকে ডাকবেন পাপন

ক্রীড়া ডেস্ক: নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ফেডারেশনগুলোর সঙ্গে বসবেন আগামী মঙ্গল ও বুধবার। পাপন ক্রীড়া মন্ত্রীর পাশাপাশি বিসিবি সভাপতিও।

রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সভা শুরুর আগে বিসিবিকেও আলাদাভাবে আহ্বানের কথা জানিয়েছেন।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেট বোর্ডও বলছে তারা বসতে চায়। তাই তাদেরকেও ডাকা হবে।’ ক্রীড়ামন্ত্রী আগামী মঙ্গলবার নয়টি ফেডারেশন, একটি সংস্থা এবং পরদিন (বুধবার) ফুটবল ও হকির সঙ্গে আলাদা বসবেন। ফুটবল নিয়ে নতুন ক্রীড়া মন্ত্রী বলেন, ‘ফুটবল, অলিম্পিক (বিওএ) গুরুত্বপূর্ণ বিষয়। এদের সঙ্গে আলাদা বিশেষভাবে বসতে হবে।’

সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন করে দায়িত্ব পাওয়ার পর নাজমুল হাসান পাপন রোববার থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে অফিস করছেন। গত সপ্তাহে প্রতিদিনই অফিস করেছেন তিনি। ক্রীড়া মন্ত্রী হিসেবে এক সপ্তাহ কাটানোর পর পাপন বলেন, ‘ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর আসলে বিস্তারিত বলতে পারব। আমি এখনেও তথ্য সংগ্রহ করছি।’

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন রোববার দুপুরে বঙ্গবন্ধু স্টেডিয়াম আধুনিকায়নের সংস্কারের অগ্রগতি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও প্রতিবন্ধী স্টেডিয়াম নিয়ে সভা করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা