ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সাবিতা ভাণ্ডারি

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন একজন নারী। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে এই দায়িত্ব দেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল রবিবার সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভাণ্ডারিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে এই পদে প্রথমবারের মতো একজন নারী দায়িত্ব পেলেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে একই দিনে প্রেসিডেন্ট কার্যালয় সাবেক অ্যাটর্নি জেনারেল রমেশ বাদালের পদত্যাগপত্র অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

সাবিতা ভাণ্ডারি পূর্বে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইনবিদ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা। রবিবার সকালে প্রধানমন্ত্রী কার্কি তার নাম প্রস্তাব করেন এবং ভাণ্ডারির সম্মতি পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা