সংগৃহীত ছবি
খেলা

বিসিবির পদ ছাড়ছেন পাপন

স্পোর্টস ডেস্ক : নাজমুল হাসান পাপন অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে।

গত ৫ আগস্ট সরকার পত‌নের পর স্থ‌বির হ‌য়ে প‌ড়ে‌ বি‌সি‌বি’র কার্যক্রম। এরপর অন্তরা‌লে চ‌লে যান পাপনসহ বে‌শিরভাগ প‌রিচালক। যারা দে‌শে আছেন তারাও বোর্ডে আস‌ছেন না। আইসিসি’র নিয়‌মের কার‌ণে হস্ত‌ক্ষেপও কর‌ছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসির নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মে‌নে কি করা যায়, তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপ‌দেষ্টা।

বুধবার করণীয় ঠিক করতে নি‌জে‌দের ম‌ধ্যে বৈঠক ক‌রেন বেশ কয়েকজন পরিচালক। সেখা‌নে প্রভাবশালী প‌রিচালক মাহবুব আনাম অন‌্যদের কা‌ছে নি‌শ্চিত ক‌রেন, সরকার‌কে সহ‌যো‌গিতা কর‌তে প্রস্তুত সভাপ‌তি নাজমুল হাসান। সে সহ‌যো‌গিতা যে পদত্যাগ, সেটাও নি‌শ্চিত ক‌রে‌ছেন এক প‌রিচালক।

জানা যায়, প‌রিবার নি‌য়ে লন্ড‌নে অবস্থান করছেন নাজমুল হাসান। যে‌কোন সময় ইমে‌ইলে তিনি পদত্যাগপত্র পাঠা‌তে পা‌রেন। ত‌বে এটা কার্যকর হ‌বে বোর্ড সভার মাধ্যমে। বিসিবি সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে। প‌রিচালক‌দের ম‌ধ্যে থে‌কে তখন একজন‌কে সভাপতির দা‌য়িত্ব দেওয়া হ‌তে পা‌রে। এক প‌রিচাল‌কের দা‌বি, সভার কোরাম পূর্ণ হতে অন্তত ৯ জন পরিচালকের উপস্থিতি থাকা প্রয়োজন। বর্তমানে সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর বকিদের মধ্যে ‌যারা স্বশরী‌রে তিন সভায় অনুপস্থিত থাক‌বেন তাদের প‌রিচালকের পদ বা‌তিল হ‌বে।

নাজমুল হাসান পদত্যাগ কর‌লেও পু‌রো বোর্ড এখনই ভাঙছে না, এ প‌রিকল্পনা নি‌য়েই এগু‌চ্ছেন দেশে থাকা প‌রিচালকরা। তবে অন্তর্বর্তী সরকার চাইলে এক‌যো‌গে সব পরিচালক পদত্যাগ কর‌তেও রা‌জি আছেন। ২০১২ সালে সরকার মনোনিত সভাপতি হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান, পরে ২০১৩ সালের অক্টোবরে হন সভাপতি নির্বাচিত হন।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা