সংগৃহিত
খেলা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে নাহিদা

ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার (২৩ জানুয়ারি) আইসিসি ২০২৩ সালে ওয়ানডে ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করা নারী ক্রিকেটারদের একাদশ প্রকাশ করেছে। আর আইসিসির সেই বর্ষসেরা একাদশে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার। তবে ভারতের নেই কেউ।

বর্ষসেরা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। এছাড়াও আছেন অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যাশ গার্ডনার, আন্নাবেল সাদারল্যান্ড, বেথ মুনি (উইকেটরক্ষক), নিউ জিল্যান্ডের এমেলিয়া কের, লিয়া তাহুহু, ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট ও দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক।

স্পিনার নাহিদা ২০২৩ সালে ২০ উইকেট নিয়েছিলেন। যা ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষের সিরিজে তিনি ৭ উইকেট নিয়েছিলেন। এই সিরিজে সুপার ওভারে দারুণ বোলিং করে বাংলাদেশকে জিতিয়েছিলেন। ৫ বলের মধ্যে পাকিস্তানের দুই উইকেট তুলে নেন। তাতে সফরকারীরা মাত্র ৭ রান করতে পারে এবং বাংলাদেশ সহজেই জিতে যায়।

তৃতীয় ওয়ানডেতে তিন উইকেট শিকার করেন তিনি। তার দারুণ বোলিংয়ে বাংলাদেশ জিতে এবং সিরিজ জয় নিশ্চিত করেছে। এছাড়া ভারতের বিপক্ষের সিরিজে ১৫ গড়ে নিয়েছিলেন ৬ উইকেট।

নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারও হয়েছিলেন তিনি। এবার জায়গা করে নিলেন বর্ষসেরা ওয়ানডে দলে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল (নারী):

চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), এলিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া), আন্নাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), বেথ মুনি ((অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), অ্যামেলিয়া কের (নিউ জিল্যান্ড), লিয়া তাহুহু (নিউ জিল্যান্ড), ন্যাট সিভার ব্রান্ট (ইংল্যান্ড) ও নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা