সংগৃহিত
খেলা
কনকাশন বিতর্ক

ঢাকাকে হারাল চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক: ইনিংসের শুরুতে দুর্দান্ত ঢাকার ওপেনার দানুশকা গুনাথিকালা রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সাজঘরে। আল আমিনের বলে আঘাত পেয়েছিলেন লঙ্কান এই ব্যাটার। তার উঠে যাওয়া যেন শাপে বর হয়ে আসে ঢাকার জন্য।

কনকাশন বদলিতে নামা লাসিথ ক্রসপুলের ব্যাটে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শতরান পার করে দেড়শর কাছাকাছি স্কোর করতে পেরেছে ঢাকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩৬ রান করে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

৩টি চার ও ২টি ছয়ে ৩১ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন ক্রসপুল। ইরফান শুক্কুরের সঙ্গে জুটি গড়ে এগোচ্ছিলেন তিনি। ক্রিজে থিতু হয়েও ঢাকাকে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দিতে পারেননি ইরফান। তার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান। এই রান করতে তিনি খরচ করেন ২৬ বল। শেষ দিকে ১টি চারের মারে ৯ বলে ১৫ রান করেন পেসার তাসকিন আহমেদ।

রিটায়ার্ড হার্ট হওয়া গুনাথিলাকাসহ ঢাকার প্রথম চার ব্যাটারের কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ফেরেন ০ রানে। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। দলটি অজি ব্যাটার অ্যালেক্স রস দুই চারে ইঙ্গিত দিয়েছিলেন বড় রানের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ১১ রান।

চট্টগ্রামের হয়ে দারুণ বোলিং করেন আল আমিনরা। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে এই পেসার নেন ২ উইকেট। ৩.৪ ওভারে ২৭ রান দিয়ে সমান উইকেট নেন বিলাল খান। এ ছাড়া ১টি করে উইকেট নেন শুভাগত হোম। নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্পার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা