ছবি: সংগৃহীত
খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল মরক্কো

ক্রীড়া ডেস্ক

গেল কয়েক বছরে ফুটবল বিশ্বে নিজেদের শক্তি জানান দিচ্ছিল মরক্কো। সর্বশেষ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলেছিল তারা। এবার লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল আফ্রিকার দেশটি।

আজ (সোমবার) ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়েছে মরক্কো।

মেগা ফাইনাালের নায়ক ইয়াসির জাবিরি। যার জোড়া গোল রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। ২০০৭ সালের পর এবারই অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা।

সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে শিরোপার দৌড়ে ফেবারিট ভাবা হচ্ছিল। যদিও ম্যাচজুড়ে ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও প্রতিপক্ষের জালের দেখা পেল না আর্জেন্টাইনরা। উল্টো যতবারই বল পায়ে এসেছে, প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কানরা।

ম্যাচের মাত্র ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯তম মিনিটে তার গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি।

ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা, জেসিম ইয়াসিনদের হাত ধরে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করল।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা